ঢাকাস্থ দেবিদ্বার কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রচ্ছদ » Breaking News || Slider || জাতীয় » ঢাকাস্থ দেবিদ্বার কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা দেবিদ্বার উপজেলার ঢাকায় বসবাসরত জনগোষ্ঠীর প্রাণের সংগঠন ‘দেবিদ্বার কল্যাণ সমিতি’ ঢাকা’র উদ্যোগে মাহে রামাদানের তাৎপর্য নিয়ে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (৪ মার্চ) মঙ্গলবার বিকাল রাজধানীর কাকরাইল ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস বাংলাদেশ এর মাল্টিপারপাস হলে সাবেক অতিরিক্ত সচিব ও ঢাকাস্থ দেবিদ্বার কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মান্নান ইলিয়াসের সভাপতিত্বে, সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আ.ম. ইউসুফ হায়দার , এডভোকেট ড.ফারুক, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ব্যারিস্টার রিজভীউল আহসান মুন্সি, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সি, বাড্ডা থানা বিএনপির সাধারণ সম্পাদক এমএ আউয়াল খান, গুলশান থানার ওসি মাহমুদুর রহমান মঞ্জু।
হাফেজ মোহাম্মদ সালাহউদ্দিনের মোনাজাতের মাধ্যমে ইফতার শুরু হয়। সাবেক অতিরিক্ত সচিব ও ঢাকাস্থ দেবিদ্বার কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মান্নান ইলিয়াস উপস্থিত সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।








