দেবিদ্বারে পরকীয়া প্রেমের জেরে হত্যা : ঘাতক গ্রেপ্তার

প্রচ্ছদ » Breaking News || Slider || সারাদেশ » দেবিদ্বারে পরকীয়া প্রেমের জেরে হত্যা : ঘাতক গ্রেপ্তার

দেবিদ্বার(কুমিল্লা)প্রতিনিধি: কুমিল্লা দেবিদ্বারে পরকীয়া প্রেমের জেরে হত্যার পর হাত-পা ও চোখ-মুখ বেঁধে ব্রীজের নিচে লাশ ফেলে পালিয়ে যাওয়া পরকিয়া প্রেমিককে গ্রেপ্তার করেছে দেবিদ্বার থানা পুলিশ। গ্রেপ্তার পরকীয়া প্রেমিকের নাম মহিউদ্দিন (৩২) সে মুরাদনগর উপজেলার গুঞ্জর গ্রামের মোসলে উদ্দিনের পুত্র।

গতকাল (৯ মার্চ) রোববার বিকেলে কোম্পানিগঞ্জ বাস টার্মিনাল থেকে বাস চালক পরকীয়া প্রেমিক মহিউদ্দিনকে গ্রেফতার করে থানা পুলিশ।

মামলা সূত্রে জানাযায়, গত ৫ই মার্চ রাতে কোম্পানিগঞ্জ বাস টার্মিনালে ফারজানা পরিবনের বাসের চালক পরকীয় প্রেমিক মহিউদ্দিনের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে শাহনাজ বেগমকে রড দিয়ে আঘাত করে। একাধিকবার মাথায় আঘাত করলে শাহনাজ বেগম গাড়িতে লুটিয়ে পড়ে। শহানাজ বেগমের মৃত্যু নিশ্চিত হয়ে ফারজানা পরিবহনে রক্ষিত রসি দিয়ে হাত-পা ও চোখ-মুখ বেঁধে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের 
উপজেলার ইউছুফপুর ব্রিজের নিচে ফেলে যায় ঘাতক পরকীয়া প্রেমিক মহিউদ্দিন।

হত্যার ঘটনার পর ৭ই মার্চ নিহত শাহনাজ বেগমের বড় ছেলে সবুজ দেবিদ্বার থানায় একটি অজ্ঞাত নামা আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলা তদন্ত করে পরকীয়া প্রেমিক বাস চালক মহিউদ্দিনকে সনাক্ত করে কোম্পানিগঞ্জ বাস টার্মিনাল থেকে ফারজানা পরিবনের কুমিল্লা – জ ১১-০২৬১ সহ চালক মহিউদ্দিনকে গ্রেপ্তার করে। হত্যার ঘটনার আলামত নষ্ট করার অপরাধে মুরাদনগর উপজেলার কুলুবাড়ী গ্রামের মৃত সেকান্দর আলীর পুত্র সাত্তার (৫৫) গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত (৬ই মার্চ) বৃহস্পতিবার দুপুরে
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের 
উপজেলার ইউছুফপুর ব্রিজের নিচ থেকে
 শাহনাজ বেগম (৫২) লাশ  উদ্ধার দেবিদ্বার থানা পুলিশ। তিনি মুরাদনগর উপজেলার 
বাখরনগর নয়া দীঘি পাড়ের মো. শাহআলমের স্ত্রী পেশায় তিনি বাবুর্চির সাথে মসলা বাটার কাজ করতেন।

দেবিদ্বার থানার ওসি শামসুদ্দিন মোহাম্মদ 
ইলিয়াছ জানান, বাবুর্চির সহকারী হত্যার ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে মামলা করলে মামলা তদন্ত করে হত্যাকরী গ্রেপ্তার করে আদালতে সপর্দ করি। শাহনাজ বেগমের সাথে পরকীয়ার নিয়ে কথা কাটাকুটির একপর্যায়ে রড দিয়ে পিটিয়ে হত্যার কথা স্বীকার করে আদারতে জবানবন্দি দেয় বাস চালক মহিউদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১