পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসাছাত্রের মৃত্যু

প্রচ্ছদ » সারাদেশ » পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসাছাত্রের মৃত্যু

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পিরাজপুর সদর উপেজলায় পুকুর থেকে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রায়হান (১০) নামের এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১ জুন) উপজেলার বাদুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রায়হান বাদুরা গ্রামের জোবায়ের হাওলাদারের ছেলে। সে স্থানীয় একটি নূরানী মাদ্রাসায় অধ্যয়নরত ছিল।

স্থানীয়রা জানান, শনিবার সকালে রায়হান বন্ধুদের সাথে বাড়ির সামনে ফুটবল খেলছিল। একপর্যায়ে বলটি পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে সে বলটি তুলতে পুকুরে নামে। এসময় পুকুরের পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সংস্পর্শে আসলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্বজন ও স্থানীয়রা উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশিকুজ্জামান বলেন, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

পুঁজিবাজার রিপোর্টে – রা/হা – ০২ জুন ২০২৪।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১