সূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে

প্রচ্ছদ » আজকের সংবাদ » সূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে

dse-cseপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে ১০৯ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৮৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৮টির, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টির।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭৮০ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৫৬ পয়েন্টে। ডিএস৩০ সূচক দশমিক ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৭৬ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের এই সময়ে ৬ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৮৩৮ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৩৫টির, কমেছে ৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০