ছাত্রলীগের ২৯ তম সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা

প্রচ্ছদ » সারাদেশ » ছাত্রলীগের ২৯ তম সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা

bslপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া বাংলাদেশ ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন উপলক্ষে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। সম্মেলন প্রস্তুতি কমিটিকে ১৬টি উপ-কমিটিতে ভাগ করা হয়েছে।

মঙ্গলবার রাতে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ১১ ও ১২ মে শুক্র-শনিবার শিক্ষা, শান্তি, প্রগতির ধারক ও বাহক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ২৯ তম দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি মোঃ সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে সকল প্রকার প্রস্ততি এগিয়ে চলেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্মেলন বাস্তবায়নের জন্য উপ-কমিটি গঠন করা হয়েছে। গঠিত উপ-কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহবায়ক থেকে বাংলাদেশ ছাত্রলীগের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিয়ে এসে উপ কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে বলা হয়েছে।

কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি কাজী এনায়েত কে আহ্বায়ক করে প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মন্ডল, দিদার মোহাম্মদ নিজামুল ইসলাম, নওশের উদ্দিন সুজন, সংগঠনিক সম্পাদক মোবারক হোসেন এবং বিএম এহতেশামকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন ছাত্রলীগের সহ সভাপতি মো. আরিফুর রহমান লিমন। এছাড়া নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন ছাত্রলীগের সহ-সভাপতি সাকিব হাসান সুইট, যুগ্ম সাধারণ সম্পাদক নওশেদ উদ্দিন সুজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০