আইন ভঙ্গের শুনানি : দেড় ঘণ্টায় ২৪ কোম্পানি !

প্রচ্ছদ » Uncategorized » আইন ভঙ্গের শুনানি : দেড় ঘণ্টায় ২৪ কোম্পানি !

bsecপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: আইন ভঙ্গের বিভিন্ন ইস্যুতে আটকে থাকা তালিকাভুক্ত ২৪ কোম্পানি, মার্চেন্ট ব্যাংক ও সিকিউরিটি হাউজের শুনানি অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি)। তবে মাত্র দেড় ঘণ্টার মধ্যে এই শুনানি শেষ হয়। যদিও এর মধ্যে ৩ কোম্পানির প্রতিনিধি শুনানিতে উপস্থিত ছিল না বলে জানা গেছে।

আজ বুধবার বেলা সাড়ে ১১টায় বিএসইসিতে শুনানি শুরু হয় আর বেলা ১ টার পর পরই শুনানি শেষ হয়ে যায়।

সূত্রে জানা যায়, সিকিউরিটিজ লঙ্ঘনসহ বিভিন্ন ইস্যুতে কোম্পানির ফাইল আটকে ছিল; ওই সব ইস্যুগুলো তাড়াতাড়ি সমাধান করার জন্য এই শুনানির ব্যবস্থা করা হয়।

কোম্পানিগুলোর মধ্যে রয়েছে, এস আলম কোল্ড রোল স্টিলস, মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, বিচ হ্যাচারি, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি (প্রাণ), সুহৃদ ইন্ডাস্ট্রিজ, আমরা নেটওয়ার্কস, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং ও ইনটেক অনলাইন, হামিদ ফেব্রিক্স, স্টাইল ক্রাফ্ট, জেনারেশন নেক্সট, ড্যাফোডিল কম্পিউটার্স, ডরিন পাওয়ার, এফসি ক্যাপিটাল, বিএমএসএল ইনভেস্টমেন্ট, লিগ্যাসি ফুটওয়্যার, হাক্কানী পাল্প, বিচ হ্যাচারি এবং রোজ সিকিউরিটিজ লিমিটেড।

সূত্র বলছে, এসব কোম্পানির অনেকেরই আর্থিক প্রতিবেদন প্রকাশে বিলম্ব করা, সিকিউরিটিজ আইন ভঙ্গ, মূল্য সংবেদনশীল তথ্য সময়মত প্রকাশ না করার অভিযোগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০