আজ ৫ কোম্পানির এজিএম

প্রচ্ছদ » Uncategorized » আজ ৫ কোম্পানির এজিএম

AGMপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামীকাল বৃহস্পতিবার (২৯ মার্চ) শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচ প্রতিষ্ঠানের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি পাঁচটি হলো : প্রাইম ইন্স্যুরেন্স, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, লংকাবাংলা ফাইন্যান্স, আইডিএলসি ফাইন্যান্স এবং ডাচবাংলা ব্যাংক।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে প্রাইম ইন্স্যুরেন্সের এজিএম বেলা ১১টায়, পিএসসি কনভেনশন হল, মিরপুর-১৪, ঢাকাতে; গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের বেলা ১১টায়, স্পেক্ট্রা কনভেনশন সেন্টার, গুলশান-১, ঢাকাতে; লংকাবাংলা ফাইন্যান্সের সকাল ১০টায়, মাইডাস সেন্ট্রার, ধানমন্ডি, ঢাকাতে; আইডিএলসি ফাইন্যান্সের সকাল ১০টায়, উৎসব, রেডিশন ব্লু, ঢাকা ওয়াটার গার্ডেন হোটেল, এয়ারপোর্ট রোড, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকাতে এবং ডাচবাংলা ব্যাংকের এজিএম একই দিন সকাল ১০টায়, বলরুম, প্যান প্যাসিফিক হোটেল, ঢাকাতে অনুষ্ঠিত হবে।

কোম্পানিগুলোর এজিএম ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন করা হবে। এর আগে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রাইম ইন্স্যুরেন্স ১৫ শতাংশ নগদ, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স ২০ শতাংশ নগদ, লংকাবাংলা ফাইন্যান্স ৭.৫০ শতাংশ নগদ ও ৭.৫০ শতাংশ স্টক, আইডিএলসি ফাইন্যান্স ৩০ শতাংশ নগদ এবং ডাচবাংলা ব্যাংক ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০