নির্বাচন সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই: কাদের

প্রচ্ছদ » Uncategorized » নির্বাচন সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই: কাদের

kader-speechনিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধানর অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আমি পরিষ্কার বলে দিতে চাই সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ারর্স ইনস্টিটিউশন মিলনায়তনের আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটি আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

বিএনপির আন্দোলন প্রসঙ্গে কাদের বলেন, খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপির রাজপথে কোনো আন্দোলনের প্রয়োজন নেই। তাকে মুক্ত করার জন্য আইনি লড়াইয়ের পরামর্শ দিচ্ছি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এক বক্তব্যে জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ফখরুল সাহেবরা যে গণঅভূত্থানের কথা বলছেন সে পরিস্থিতি এখন দেশে নেই, সেটা তারা করতে পারবেনও না। গত নয় বছরেও তারা অনেক হুমকি দিয়েছেন, পারেন নি।

ছাত্রলীগ প্রসঙ্গে তিনি বলেন, ছাত্রলীগকে নিয়ে নতুন করে আওয়ামী লীগ ভাবছে। সামনে ছাত্রলীগের সম্মেলন রয়েছে। সম্মেলনে প্রধানমন্ত্রী নতুন মডেলে ছাত্রলীগকে বিকশিত করার নির্দেশ দিয়েছেন।

এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ছাত্রলীগ বলেন আর আওয়ামী লীগ বলেন, কেউ পার পাচ্ছে না। এ বিষয়ে শেখ হাসিনা জিরো টলারেন্স। অপকর্ম করেল কাউকে ছাড় দেওয়া হচ্ছে না, হবে না।

সেমিনারে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০