পাকিস্তানি মডেল নিয়ে তোলপাড়!

প্রচ্ছদ » Uncategorized » পাকিস্তানি মডেল নিয়ে তোলপাড়!

pakistanপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: কয়েক দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় একটি মুখ ঘুরে বেড়াচ্ছে। মিষ্টি-উজ্জ্বল চেহারা, মায়াবী চাহনী আর তারুণ্যের আবেদন, সব মিলে বেশ আকর্ষণীয় সেই তরুণী সম্প্রতি ভাইরাল বলা চলে। তিনি পাকিস্তানের মডেল-গায়িকা আয়ান আলী।

‘ব্রেন উইথ বিউটি’-কথার উপযুক্ত উদাহরণ আয়ান। ফ্যাশন র‌্যাম্প থেকে গানের জগত— দুই ক্ষেত্রেই দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। শুধু নিজ দেশে পাকিস্তানেই নয়, পার্শ্ববর্তী দেশগুলোতেও তার পরিচিত ছড়িয়ে পড়েছে।

আয়ানের জন্ম ১৯৯৩ সালে দুবাইয়ে। পরবর্তীতে লাহৌরে চলে যায় তার পরিবার। সেখানেই ছোটবেলা কেটেছে আয়ানের। মাত্র ১৬ বছর বয়সে মডেলিংয়ের দুনিয়ায় হাতেখড়ি হয় তার। অল্প সময়েই তিনি আলোচনায় চলে আসেন।

বর্তমানে পাকিস্তানের বহু নামী-দামি ব্র্যান্ডের শুভেচ্ছাদূত আয়ান। পাকিস্তানের শোবিজ ইন্ডাস্ট্রির অন্যতম আকর্ষণীয় মুখও আয়ান। তার রূপ ও গ্ল্যামারের ভক্তসংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সোশ্যাল মিডিয়াতেই তার অসংখ্য ফলোয়ার।

মাত্র ২৪ বছর বয়সেই পাকিস্তানের সেরা নারী মডেলের খেতাব জয় করেছেন আয়ান। এর পাশাপাশি গায়িকা হিসেবেও খ্যাতি রয়েছে তার। সোশ্যাল মিডিয়ায় আয়ান মাঝে মাঝেই তার ছবি শেয়ার করেন। সেখানে হুমড়ি খেয়ে পড়েন ভক্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০