নুরানি ডাইংয়ের পর্ষদ সভা ২৬ এপ্রিল
প্রচ্ছদ » Uncategorized » নুরানি ডাইংয়ের পর্ষদ সভা ২৬ এপ্রিল
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নুরানি ডাইং অ্যান্ড সোয়েটার লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির সভা আগামী ২৬ এপ্রিল বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় ৩১ মার্চ, ২০১৮ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
উল্লেখ্য, কোম্পানিটি ২০১৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।








