হল্টেড ৪ কোম্পানি
প্রচ্ছদ » Uncategorized » হল্টেড ৪ কোম্পানি
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) লেনদেনের দেড় ঘন্টায় বিক্রেতার সংকটে হল্টেড হয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি। এগুলো হলো– রহিমা ফুড, সোনারগাঁও টেক্সটাইল, সোনালী আঁশ এবং মুন্নু জুট স্ট্যাফলার্স লিমিটেড। দুপুর ১২টার দিকে কোম্পানিগুলোর শেয়ার ক্রয় করতে ক্রেতা দেখা গেলেও বিক্রেতার ঘন শূন্য ছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সময়ে রহিমা ফুডের ক্রেতার ঘরে ৩ লাখ ৩৬ হাজার ৭৪৭টি শেয়ার ১৬৬.৬০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এ সময়ে কোম্পানির ২ হাজার ৮৭৮টি শেয়ার ২২ বার লেনদেন হয়। এ সময় কোম্পানির শেয়ার দর ৯.৯৬ শতাংশ বেড়ে সর্বশেষ ১৬৬.৬০ টাকায় লেনদেন হয়।
এদিকে সোনারগাঁও টেক্সটাইলের ক্রেতার ঘরে ১৮ হাজার ২২৫টি শেয়ার ২০.৭০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এ সময়ে কোম্পানির ৭৬ হাজার ৫২৬টি শেয়ার ১৫১ বার লেনদেন হয়। এ সময় কোম্পানির শেয়ার দর ৯.৫২ শতাংশ বেড়ে সর্বশেষ ২০.৭০ টাকায় লেনদেন হয়।
সোনালী আঁশের ক্রেতার ঘরে ৯ হাজার ১৪২টি শেয়ার ৩৩৯.৬০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এ সময়ে কোম্পানির ৯৯ হাজার ৪টি শেয়ার ৮৩৫ বার লেনদেন হয়। এ সময় কোম্পানির শেয়ার দর ৮.৭৪ শতাংশ বেড়ে সর্বশেষ ৩৩৯.৬০ টাকায় লেনদেন হয়।
এছাড়া, মুন্নু জুট স্ট্যাফলার্সের ক্রেতার ঘরে ৪৮০টি শেয়ার ১৫৮৬.৭০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। আলোচিত সময়ে কোম্পানির ১২ হাজার ৭৩৬টি শেয়ার ৫২৪ বার লেনদেন হয়। এ সময় কোম্পানির শেয়ার দর ৬.২৪ শতাংশ বেড়ে সর্বশেষ ১৫৮৬.৭০ টাকায় লেনদেন হয়।








