যে কারণে বৃদ্ধা সেজেছিলেন আনুশকা
প্রচ্ছদ » Uncategorized » যে কারণে বৃদ্ধা সেজেছিলেন আনুশকা
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সম্প্রতি আনুশকা শর্মাকে বৃদ্ধা রূপে দেখে চমকে গেলেন ভক্ত ও দর্শক। চোখের নিচে ভাঁজ, কোঁচকানো মুখ দেখে আনুশকাকে চেনা মুশকিল হয়ে গিয়েছিল। নায়িকার ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেতেই তা ভাইরাল হয়ে যায়।
আনুশকার বৃদ্ধা লুকের ছবিটি প্রকাশিত হয়েছিল টুইটারে। এতে দেখা গেছে, মেকআপ আর্টিস্টরা সাজিয়ে দিচ্ছেন নায়িকাকে। আনুশকার পরনে ছিল সোনালি রঙের সালোয়ার-কামিজ, চুলের রং ধূসর এবং চোখে মোটা চশমা। কিন্তু কেন এই রূপ ধারণ করেছিলেন অভিনেত্রী, আজ তা প্রকাশ্যে এলো।
অনেকে ভেবেছিলেন, আসন্ন কোনো সিনেমার জন্য এমন লুক নিয়েছিলেন আনুশকা। কিন্তু ইন্ডিয়া.কমের সংবাদসূত্রে জানা গেল, একটি ব্যাংকের বিজ্ঞাপনের জন্য তিনটি আলাদা লুক নিয়েছেন ‘পিকে’ অভিনেত্রী। মা, মেয়ে ও নানির চরিত্রে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বিজ্ঞাপনে অভিনয় করেন তিনি। এর মধ্যে ভাইরাল হওয়া বৃদ্ধা ছবিটির লুকেও দেখা গেছে আনুশকাকে।








