খাগড়াছড়িতে দুপুরে চার মরদেহের শেষকৃত্য

প্রচ্ছদ » বাজার বিশ্লেষন » খাগড়াছড়িতে দুপুরে চার মরদেহের শেষকৃত্য

rangamatiখাগড়াছড়ি প্রতিনিধি: রাঙ্গামাটির নানিয়ারচরে অ্যাড. শক্তিমান চাকমার শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে প্রতিপক্ষের গুলিতে নিহত ইউপিডিএফের (গণতান্ত্রিক) আহ্বায়ক তপন জ্যোতি চাকমা প্রকাশ বর্মাসহ চারজনের শেষকৃত্য আজ দুপুরে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হবে।

ইউপিডিএফের (গণতান্ত্রিক) আহ্বায়ক তপন জ্যোতি চাকমা প্রকাশ বর্মা ও জনসংহতি সমিতি (এমএন লারমা) সমর্থিত যুব সমিতির কেন্দ্রীয় সদস্য তনয় চাকমার শেষকৃত্য খাগড়াছড়ি সদরের তেতুলতলা এলাকার একটি শশ্মানে অনুষ্ঠিত হবে। এজন্য শ্মশানের আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে জানিয়ে খাগড়াছড়ি সদর থানার ওসি মো. সাহাদাত হোসেন টিটো বলেন, পুলিশি হেফাজতে থাকা মরদেহ দুটি নিরাপত্তার মধ্য দিয়ে শশ্মানে নিয়ে যাওয়া হবে।

অন্যদিকে মহালছড়ি উপজেলা যুব সমিতির সভাপতি সুজন চাকমা এবং সেতুলাল চাকমার শেষকৃত্য দুপুর ২টার দিকে মহালছড়ি সদরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মহালছড়ি থানার ওসি মো. জোবাইরুল হক জানান, দুপুরের দিকে পারিবারিকভাবে তাদের শেষকৃত্য করা হবে। শেষকৃত্যকে ঘিরে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত শুক্রবার দুপুরের দিকে নানিয়ারচরে অ্যাড. শক্তিমান চাকমার শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে রাঙামাটির নানিয়ারচরের বেতছড়ি এলাকায় দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফের (গণতান্ত্রিক) আহ্বায়ক তপন জ্যোতি চাকমা প্রকাশ বর্মাসহ পাঁচজন নিহত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০