উত্তরায় জাপানি নাগোমি পার্লারের উদ্বোধন

প্রচ্ছদ » Uncategorized » উত্তরায় জাপানি নাগোমি পার্লারের উদ্বোধন

uttora japani parlarনিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরায় যাত্রা শুরু হল নাগোমি এসথেটিক সেলুন নামের একটি জাপানি বিউটি পার্লারের।

শুক্রবার সন্ধ্যায় জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন জনপ্রিয় অভিনেত্রী ও লাক্স সুপার স্টার মৌসুমি হামিদ।

উত্তরার প্রাণকেন্দ্র ১১ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপদ রোডের ৪০ নম্বর বাড়িতে (সামসুল আরেফিন টাওয়ার) এর উদ্বোধন করা হয়েছে।

জাপানি বিনিয়োগ ও প্রযুক্তিতে পরিচালিত এটিই বাংলাদেশের প্রথম বিউটি পার্লার বলে জানিয়েছে উক্তোরা। জাপানের প্রথম সারির কিছু অভিজ্ঞ টেকনিশিয়ান সরাসরি পার্লারটিতে নিয়মিত কাজ করবেন।

আনুষ্ঠানিক উদ্বোধনের পর অভিনেত্রী মৌসুমি হামিদ প্রতিষ্ঠানটি সম্পর্কে বলেন, ‘অসাধারণ একটি বিউটি পার্লার। একদম জাপানের ছোঁয়া পাবেন গ্রাহকরা। এই প্রতিষ্ঠানটি অচিরেই বাংলাদেশের সব বিউটি পার্লারকে ছাড়িয়ে যাবে।’

নাগোমির ম্যানেজিং ডিরেক্টর মিনেক ইওফটা বলেন, ‘জাপানে যেভাবে বিউটি পার্লারগুলো পরিচালিত হয় আমরা এখানেও সেভাবে শুরু করেছি। আমাদের সার্ভিস একেবারে উপভোগ্য।’

আগামী এক বছরের জন্য নাগোমির ব্রান্ড অ্যাম্বাসিডর হিসেবে থাকছেন অভিনেত্রী মৌসুমি হামিদ।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সাবেক সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদ, এসটুএস প্রোডাকশনের স্বত্বাধিকারী তপু খাঁনসহ বিভিন্ন তারকা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০