পতনের শীর্ষে নর্দার্ণ ইন্স্যুরেন্স

প্রচ্ছদ » Uncategorized » পতনের শীর্ষে নর্দার্ণ ইন্স্যুরেন্স

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার টপটেন লুজারের শীর্ষে রয়েছে নর্দার্ণ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এদিন শেয়ারটির দর কমেছে ১ টাকা ৮০ পয়সা বা ৬ দশমিক ১২ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ২৭ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটির ৫২ বারে ৩১ হাজার ৯০০টি শেয়ার লেনদেন হয়।

লুজারের দ্বিতীয় স্থানে থাকা জিলবাংলা সুগার মিলস লিমিটেডের দর কমেছে ৩০ পয়সা বা ১ দশমিক ০৫ শতাংশ। আজ শেয়ারটি সর্বশেষ ২৮ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১৪ বারে ৫ হাজার ১৩৫ টি শেয়ার লেনদেন করে।

তালিকার তৃতীয় স্থানে এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথের ২০ পয়সা বা ২ শতাংশ দর কমেছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, নাভানা সিএনজি ও ইউনাইটেড এয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০