২ মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভা ১৪ মে
প্রচ্ছদ » Uncategorized » ২ মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভা ১৪ মে
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই মিউচ্যুয়াল ফান্ড ট্রাস্টি সভার তারিখ ঘোষণা করেছে। ফান্ডগুলোর ট্রাস্টি সভা আগামী ১৪ মে দুপুরে অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ফান্ডগুলো হচ্ছে- এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।
সভায় ফান্ডগুলোর ৩১ মার্চ ২০১৮ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্র্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে।








