বিএনপি বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে রাজনীতি শুরু করেছে

প্রচ্ছদ » Uncategorized » বিএনপি বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে রাজনীতি শুরু করেছে

kader-smপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে রাজনীতি শুরু করেছে। বেগম জিয়াকে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে। এর পরে ও যদি তার শারীরিক অবস্থার অবনতি হয় তাহলে জেল কোড অনুযায়ী তার সুচিকিত্সার বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় থাকবে। বিএনপি আন্দোলনে জনগনের সাড়া না পেয়ে এখন বিদেশিদের কাছে ধরণা দিচ্ছে এবং নালিশ করছে।

আজ রবিবার নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও কবির হাট উপজেলায় নিজ নির্বাচনী এলাকায় বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন শেষে পৃথক দুটি সমাবেশে তিনি এসব কথা বলেন। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা প্রশাসক মাহবুবুল আলম তালুকদার, নোয়াখালী পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জা, এবং কবিরহাট পৌর মিলায়তনে নোয়াখালী -৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, উপজেলার পরিষদর চেয়ারম্যান শিউলি একরাম, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হানসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ।

মন্ত্রী আরোও বলেন, বিএনপি রাতের অন্ধকারে তাদের গঠনতন্ত্র থেকে ৭ ধারা বাতিল করে নিজেদের আত্মস্বীকৃত দুর্নীতিবাজ হিসেবে প্রমাণ করল। এখন যে কোনও দুর্নীতিবাজ বিএনপি ক্ষমতায় গেলে নেতা ও মন্ত্রী হতে পারবেন।

বর্তমান সরকারের সকল উন্নয়ন কাজের বর্ণনা দিয়ে ওবায়দুল কাদের বলেন, এই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হলে আগামীতেও এই সরকারকে ক্ষমতায় থাকতে হবে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের কাছে বাংলাদেশের ভাব মর্যাদা উজ্জ্বল করছেন। বিদেশিরা বাংলাদেশের উন্নয়নের জন্য বর্তমান সরকারের প্রশংসা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০