রাজধানী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে নৌযান চলাচল বন্ধ
প্রচ্ছদ » Uncategorized » রাজধানী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে নৌযান চলাচল বন্ধ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাজধানী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে নৌযান চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে সদরঘাট থেকে সবধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। বিআইডব্লিউটিএর জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার এ খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নদীবন্দরগুলোতে ২ নম্বর সতর্ক সংকেত রয়েছে। এর মধ্যে ৬৫ ফুটের চেয়ে বেশি উচ্চতার নৌযান চলাচল করতে পারলেও অতিরিক্ত সতর্কতার জন্য সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।








