৫ কোম্পানির লেনদেন চালু রোববার
প্রচ্ছদ » Uncategorized » ৫ কোম্পানির লেনদেন চালু রোববার
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির শেয়ার লেনদেন রেকর্ড ডেটের পর আগামী ১৩ মে, রোববার চালু হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- রিপাবলিক ইন্স্যুরেন্স, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, আইএফআইসি ব্যাংক, মাইডাস ফাইন্যান্স ও ওয়ান ব্যাংক লিমিটেড।
জানা গেছে, রেকর্ড ডেটের কারণে আজ ১০ মে, কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ রয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ৮ ও ৯ মে কোম্পানিগুলো স্পট মার্কেটে শেয়ার লেনদেন করেছে।








