একনজরে ৮ কোম্পানির আর্থিক প্রতিবেদন

প্রচ্ছদ » জাতীয় » একনজরে ৮ কোম্পানির আর্থিক প্রতিবেদন

financialপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: মঙ্গলবার পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানি তাদের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিগুলো তাদের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

রিপাবলিক ইন্স্যুরেন্স:
রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেড প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫১ পয়সা। এর আগের বছর একই সময়ে যা ছিল ৪৯ পয়সা।

আর ৩১ মার্চ শেষে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য হয়েছে ১৫ টাকা ৪৩ পয়সা।

ফার্স্ট ফাইন্যান্স:
ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৭০ পয়সা। যা আগের বছরের একই সময়ে লোকসান ছিল ৮৩ পয়সা।

আর কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯ টাকা ১৭ পয়সা ।

সিটি ব্যাংক:
সিটি ব্যাংক লিমিটেড প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪০ পয়সা। যা আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৬৭ পয়সা। আর এককভাবে ইপিএস হয়েছে ২২ পয়সা। যা গত বছর ছিল ৫৬ পয়সা।

আর কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭ টাকা । আর এককভাবে ২৬ টাকা ৪০ পয়সা।

আইসিবি ইসলামিক ব্যাংক:
আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৩ পয়সা। এর আগের বছর একই সময় লোকসান ছিল ১২ পয়সা।

আর শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১৫ টাকা ৮৫ পয়সা (ঋণাত্মক)।

মার্কেন্টাইল ইন্স্যুরেন্স:
মার্কেন্টাইল ইন্স্যুরেন্স লিমিটেড প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৯ পয়সা। এর আগের বছর একই সময়ে যা ছিল ৬৭ পয়সা।

ইসলামী ইন্স্যুরেন্স:
ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪২ পয়সা। যা আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৩৫ পয়সা।

এদিকে, আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ২৩ পয়সা।

ঢাকা ইন্স্যুরেন্স:
ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪০ পয়সা। এর আগের বছর একই সময় যা ছিল ৩৬ পয়সা।

আর শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২৩ টাকা ৬৯ পয়সা।

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স:
বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কো. লিমিটেডের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯০ পয়সা। এর আগের বছরের একই সময়ে যা ছিল ৮৯ পয়সা।

আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২০ টাকা ৫০ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০