রেকর্ড ডেটের পর দর কমেছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের
প্রচ্ছদ » Uncategorized » রেকর্ড ডেটের পর দর কমেছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বোনাস লভ্যাংশ পরবর্তী মূল্য সমন্বয়ে দর কমেছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারে। বুধবার শেয়ারটির দর আগের দিনের চেয়ে প্রায় ৩ শতাংশ কমেছে।
যদিও ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স বুধবার সাধারণ হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ছিল সবচেয়ে বেশি দর হারানো কোম্পানি। ডিএসইতে এদিন শেয়ারটির দর ১ টাকা ৭০ পয়সা বা ৭ দশমিক ৮৭ শতাংশ কমেছে। তবে বোনাস লভ্যাংশ পরবর্তী মূল্য সমন্বয় হিসেব করলে কোম্পানির শেয়ার দরের উল্টো চিত্র পাওয়া যায়।
সর্বশেষ হিসাব বছরের জন্য কোম্পানিটি ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে সাড়ে ৭ শতাংশ বোনাস। আজ ছিল কোম্পানির রেকর্ড তারিখ পরবর্তী লেনদেন। রেকর্ড তারিখের আগে এই শেয়ারের ক্লোজিং মূল্য ছিল ১৯ টাকা ৯০ পয়সা। সাড়ে ৭ শতাংশ বোনাস লভ্যাংশের কারণে সমন্বয় পরবর্তী মূল্য দাঁড়ায় ২০ টাকা ১০ পয়সা। এর বিপরীতে বুধবার ডিএসইতে শেয়ারটির ক্লোজিং মূল্য ছিল ১৯ টাকা ৫০ পয়সা। এ হিসেবে শেয়ারটির দাম দশমিক ৬০ পয়সা বা প্রায় ২ দশমিক ৯৮ শতাংশ কমেছে।








