ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের লেনদেন শুরু

প্রচ্ছদ » Breaking News || Slider || জাতীয় » ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের লেনদেন শুরু

Intraco-Refuelingপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: জ্বালানি-বিদ্যুৎ খাতের নতুন কোম্পানি ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড আজ বৃহস্পতিবার থেকে পুঁজিবাজারে লেনদেন শুরু করেছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির প্রথম লেনদেন শুরু হয় ৬০ টাকা ৯০ পয়সা দরে।

ডিএসইর তথ্য অনুযায়ী, লেনদেনের আধা ঘণ্টার মধ্যে অর্থাৎ বেলা ১০টা ৫৩ মিনিট পর্যন্ত শেয়ারটির দর ৪৫ টাকা থেকে ৬৬ টাকা পর্যন্ত উঠা-নামা করে। এই সময়ে শেয়ারটির দর ৩৬ টাকা ১০ পয়সা বা ৩৬১ শতাংশ বেড়ে সর্বশেষ ৪৬ টাকা ১০ পয়সা দরে লেনদেন হচ্ছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোম্পানিটি ৫ হাজার ৪২৮ বারে ৩১ লাখ ২৩ হাজার ৭৫৭টি শেয়ার লেনদেন করেছে।

ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড “INTRACO”। আর কোম্পানি কোড ১৫৩২০।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কোম্পানিটির স্ক্রিপ কোড “INTRACO”। আর স্ক্রিপ আইডি ২০০২০।

উল্লেখ্য, কোম্পানিটির শেয়ার লেনদেনে স্টক ব্রোকার্স, মার্চেন্ট ব্যাংকার্স ও পোর্টফোলিও ম্যানেজারদের মার্জিন ঋণ দিতে নিষেধাজ্ঞা জানিয়েছে বিএসইসি। আজ থেকে লেনদেনের প্রথম ৩০ দিন শেয়ারটি কিনতে কোনো ঋণ সুবিধা নেওয়া যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০