আজও মূল্য সূচকের পতনে লেনদেন চলছে
প্রচ্ছদ » Uncategorized » আজও মূল্য সূচকের পতনে লেনদেন চলছে
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারও মূল্য সূচকের পতনে লেনদেন চলছে পুঁজিবাজারে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে। এদিন বেলা ১২টা ২০ মিনিট পর্যন্ত ডিএসইতে ২২৪ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে ৩১৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ১৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির।
ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৮০ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৮৬ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪১ পয়েন্টে।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের এই সময়ে ১৯ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৯৫৩ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৬৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৩৮টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির।








