টোকিও ‘ইন্টেরিয়র লাইফ স্টাইল’ প্রদর্শনীতে অংশ নেবে বাংলাদেশ

প্রচ্ছদ » Uncategorized » টোকিও ‘ইন্টেরিয়র লাইফ স্টাইল’ প্রদর্শনীতে অংশ নেবে বাংলাদেশ

tokyoপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: জাপানের রাজধানী টোকিওতে আগামী ৩০ মে থেকে ১ জুন অনুষ্ঠিত হবে ইন্টেরিয়র লাইফ স্টাইল প্রদর্শনী। মেসে ফ্রাংকফুর্টের ব্যবস্থাপনায় এ প্রদর্শনীতে দ্বিতীয়বারের মতো অংশ নেবে বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

সাধারণত মে মাসে অনুষ্ঠিত হয় ইন্টেরিয়র লাইফ স্টাইল টোকিও। তবে এর সহযোগী প্রদর্শনী আইএফএফটি/ইন্টেরিয়র লাইফ স্টাইল লিভিং অনুষ্ঠিত হয় নভেম্বরে। গত বছর প্রদর্শনীতে ২২টি দেশের ৭৮৭ জন প্রদর্শক (জাপান ৬৪৫, বিদেশি ১৪২ জন) অংশ নেয়।

প্রদর্শনীতে বাংলাদেশ থেকে মোট ১০ টি প্রতিষ্ঠান অংশ নেবে। এরা হল- এন্ট্রাস্ট টেক্সটাইল, বাংলাদেশ জুট মিলস, আমালি এক্সপোর্ট ইমপোর্ট, তরঙ্গ, গোল্ডেন জুট, কর-দা জুট, ক্লাসিক্যাল হ্যান্ড মেইড প্রডাক্টস, ড্রেস ওয়ার্ল্ড এবং এ সিক্স অংশগ্রহণ করছে ইপিবি প্যাভিলিয়নের অধীনে। এছাড়া বেঙ্গল পলিমার অংশ নেবে স্বতন্ত্রভাবে। প্রদর্শনী সম্পর্কে বিস্তারিত জানা যাবে www.interior-lifestyle.com এই লিংকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০