লভ্যাংশ ঘোষণা করেছে ইউনাইটেড ইন্স্যুরেন্স
প্রচ্ছদ » Uncategorized » লভ্যাংশ ঘোষণা করেছে ইউনাইটেড ইন্স্যুরেন্সপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ। এর পুরোটাই নগদ।
আজ বৃহস্পতিবার কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত হয়।
৩১ ডিসেম্বর, ২০১৬ শেষ হওয়া হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮৭ পয়সা। কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২৮ টাকা ৬৪ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে ১৪ মে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ এপ্রিল।








