অপহরণের একমাস পর দোহার থেকে ২ শিশু উদ্ধার

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » অপহরণের একমাস পর দোহার থেকে ২ শিশু উদ্ধার

doharপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: রাজধানীর কদমতলী থেকে অপহরণের প্রায় একমাস পর দোহার থেকে দুই শিশু হিমু (৯) ও হিসামকে (৪) উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে দোহার থানাধীন নারায়নপুর এলাকা থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা মেট্রোর একটি দল তাদের উদ্ধার করে।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পিবিআই।

পিবিআই সূত্রে জানা গেছে, ২৮ এপ্রিল বাসার নিচে খেলার সময় অপহৃত হয় হিমু ও হিসাম। এ ঘটনায় দুই শিশুর মা লাকি রহমান বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে একটি মামলা করেন। তার অভিযোগ- শিশু দুটির বাবা মো. হেলাল আহম্মেদ দলবলসহ ওইদিন খেলার মাঠ থেকে তাদের অপহরণ করে নিয়ে যায়। আদালত মামলা তদন্তের দায়িত্ব দেয় পিবিআইকে। মামলা তদন্তে নেমে দোহার থেকে দুই শিশুকে উদ্ধার করে পিবিআই।

পুলিশ জানায়, এই ঘটনার সঙ্গে ভিকটিমদের চাচা মো. লিটন মৃধা (৩৫) ও মোহাব্বত আলীর (৩০) সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের গ্রেফতারে চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১