আইপিএল নিয়ে দ্বন্দ্ব : যুবককে ছুরিকাঘাতে হত্যা

প্রচ্ছদ » বিনোদন » আইপিএল নিয়ে দ্বন্দ্ব : যুবককে ছুরিকাঘাতে হত্যা

rupgonj-deathনারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে আইপিএল খেলাকে কেন্দ্র করে রুবেল মিয়া (২৩) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষ দল।

রোববার রাত ৯টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের নগড় এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রুবেল মিয়া মুড়াপাড়া নগড় এলাকার মৃত আজমত আলীর ছেলে।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, আইপিএল খেলা নিয়ে সন্ধ্যায় মুড়াপাড়া মঙ্গলখালী এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে সুরুজের সঙ্গে মুড়াপাড়া নগড় এলাকার মৃত আজমত আলীর ছেলে মোমেনের বাকবিতণ্ডা হয়। রাত ৯টার দিকে সুরুজ মিয়াসহ সহযোগী একই এলাকার আজম উদ্দিন ওরফে বোবার ছেলে নয়ন, বাদল মিয়ার ছেলে কাজলসহ ৫-৭ জন নগড় এলাকার নিজ বাড়ির সামনে মোমেন মিয়াকে না পেয়ে তার ভাই রুবেল মিয়ার উপর হামলা চালায়। এক পর্যায়ে ধারালো ছুরি দিয়ে তার পেটে আঘাত করে। পরে পরিবার ও স্থানীয় লোকজন রুবেল মিয়াকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০