ব্লকবাস্টার তকমা পেলো আলিয়ার ‘রাজি’

প্রচ্ছদ » Uncategorized » ব্লকবাস্টার তকমা পেলো আলিয়ার ‘রাজি’

blak basterপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ দিয়ে বলিউডে পথ চলা শুরু আলিয়া ভাটের। এরপর বেশ কিছু ভিন্ন ধর্মী ছবিতে কাজ করে নিজের অভিনয় প্রতিভা দেখিয়েছেন এই অভিনেত্রী। এবার ‘তলওয়ার’ খ্যাত পরিচালক মেঘনা গুলজারের ‘রাজি’ সিনেমায় সেই দাপটই ধরে রাখলেন আলিয়া। সিনেমায় প্রথমবারের মতো এক কাশ্মিরি তরুণীর চরিত্রে অভিনয় করেছেন মহেশ ভাট কন্যা।

গত ১১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। আর মুক্তির ১৬ দিনেই ১০০ কোটির কাছাকাছি পৌঁছে গেছে ছবিটি। পাশাপাশি পেয়েছে ‘ব্লকবাস্টার’র তকমা। বিশ্লেষকরা আশা করছেন আজ রবিবার ছবিটির আয় ১০০ কোটি ছাড়িয়ে যাবে। আজ বাণিজ্য বিশ্লেষক তারান আদার্শ এক টুইট বার্তায় এসব তথ্য জানান।

টুইট বার্তায় তারান জানান, এর আগে আলিয়ার ‘টু স্টেটস’ এবং ‘বাদরি নাথ কি দুলহানিয়া’ ১০০ কোটির ক্লাবে প্রবেশ করে। ১০০ কোটির ক্লাবে আলিয়ার তৃতীয় ছবি ‘রাজি’।

এই স্পাই থ্রিলারে মুখ্য চরিত্রে আছেন আলিয়া ভাট। তার বিপরীতে অভিনয় করেছেন ভিকি কৌশল। এছাড়াও গুরুত্বপূর্ণ অন্যান্য চরিত্রগুলোতে আছেন জয়দীপ আহলাওয়াত, রজিত কাপুর আর সনি রাজদান প্রমুখ।

আলিয়া ভাট এবং বিকি কৌশল অভিনীত সিনেমা ‘রাজি’ হরিন্দর শিক্কার উপন্যাস অবলম্বনে তৈরি করা হয়েছে। এক কাশ্মীরি কন্যা কীভাবে বিয়ের পর পাকিস্তানে গিয়ে ভারতীয় গোয়ান্দা চর হয়ে ওঠেন, সেই গল্পই বলা হয়েছে সিনেমাটিতে। সেহমত খানের জীবনের সত্যি ঘটনা অবলম্বনেই মেঘনা গুলজার তৈরি করেছেন ‘রাজি’।

এ বিষয়ে আলিয়া ভাট বলেন, ‘রাজি’ বেশ কম বাজেটের একটি সিনেমা। কিন্তু, সেই সিনেমা দেখে যখন মানুষের চোখে জল আসছে, সেই অনুভূতি অন্যরকম। তার সিনেমা দেখে মানুষের চোখে জল এলে, সেটা তার দেখতে ভালো লাগে বলেও মন্তব্য করেন আলিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০