পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির শেয়ার লেনদেন আগামীকাল ২৯ মে, মঙ্গলবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, ফনিক্স ইন্স্যুরেন্স ও ইস্টার্ন ইন্স্যুরেন্স লিমিটেড।
এর আগে কোম্পানিগুলোর শেয়ার গত ২৭ মে স্পট মার্কেটে লেনদেন শুরু করে। আজ কোম্পানিগুলোর লেনদেন স্পটে শেষ হবে।
রেকর্ড ডেটের পর আগামী ৩০ মে, বুধবার থেকে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন চালু হবে।








