পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির পরিচালনা পর্ষদের সভা আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। কোম্পানি দুইটি হচ্ছে-বিডি ওয়েল্ডিং লিমিটেড ও পূবালী ব্যাংক লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বিডি ওয়েল্ডিং : বিডি ওয়েল্ডিং লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামীকাল দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
সূত্র মতে, সভায় কোম্পানির ৩১ মার্চ ২০১৮ সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
পূবালী ব্যাংক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পূবালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামীকল বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।
সূত্র মতে, সভায় কোম্পানির ৩১ মার্চ ২০১৮ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
উল্লেখ্য, কোম্পানিটি ১৯৮৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।








