হল্টেডের পথে মেঘনা পেট
প্রচ্ছদ » Uncategorized » হল্টেডের পথে মেঘনা পেট
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের আধা ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে যাচ্ছে মেঘনা পেট লিমিটেডের শেয়ারে। এতে কোম্পানির শেয়ারটি আর একটু পরেই হল্টেড হয়ে মূল্য স্পর্শ করবে সার্কিট ব্রেকারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ বেলা ১০টা ২৮ মিনিট পর্যন্ত কোম্পানিটির স্ক্রিনে ৫০০ শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘরে মাত্র একটি আদেশ ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৩ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ২১ টাকা ৫০ পয়সা।








