লেনদেনের শীর্ষে বেক্সিমকো
প্রচ্ছদ » Uncategorized » লেনদেনের শীর্ষে বেক্সিমকো
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড। আজ কোম্পানিটি ২৭ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, কোম্পানিটি আজ ৪ হাজার ৪১৭ বারে ৯৫ লাখ ৫৮ হাজার ৩৭৩টি শেয়ার হাতবদল করেছে।
এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ কোম্পানিটির এক হাজার ৬৯৭ বারে ২৪ লাখ ৯৪ হাজার ৩৮৩টি শেয়ার হাতবদল হয়। যার বাজার মূল্য ২৫ কোটি ৬১ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে থাকা গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ দুই হাজার ২২২ বারে ২১ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইন্ট্রাকো রি-ফুয়েলিং, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট, বার্জার পেইন্টস, মুন্নু সিরামিক, ইউনাইটেড পাওয়ার, কুইন সাউথ টেক্সটাইল ও বিএসআরএম স্টিল লিমিটেড।








