gazipurগাজীপুর প্রতিনিধি: গাজীপুরে দেয়াল চাপায় দুইজন নিহত ও অপর দুইজন আহত হয়েছে। বুধবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-শেরপুর নালিতাবাড়ি এলাকার মোর্শেদ মিয়ার ছেলে জুয়েল (৩০) ও একই এলাকার হাসমতের ছেলে জাহাঙ্গীর আলম (৩২)। আহতরা হলেন শফিকুল ও নাজমুল।

জয়দেবপুর থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) আরশাদ হোসেন জানান, দুপুরে নগরীর সাইনবোর্ড এলাকার হাসমত আলী মৃধার নির্মাণাধীন দুতলা বাড়ির বাউন্ডারী দেয়ালের পাশে মাঠি ফেলছিলেন মাটি শ্রমিকরা। এ সময় হঠাৎ করে ওই বাড়ির দেয়ালটি চার শ্রমিকের উপর পড়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তারা হতাহতদের উদ্ধার করেন। দেয়াল চাপায় ঘটনাস্থলেই জুয়েল ও জাহাঙ্গীর আলম মারা যায়। আর গুরুতর আহত শফিকুল ও নাজমুলকে স্থানীয় তায়রুন্নেছা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০