প্রিয়াঙ্কার বয়ফ্রেন্ড তার চেয়ে ১০ বছরের ছোট

প্রচ্ছদ » কোম্পানি সংবাদ » প্রিয়াঙ্কার বয়ফ্রেন্ড তার চেয়ে ১০ বছরের ছোট

priankaপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বলিউড ওহলিউড দুই ইন্ডাস্ট্রিই জয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। নতুন খবর হল এবার তার হৃদয় জয় করে নিয়েছেন এক গায়ক। যুক্তরাষ্ট্রের মিডিয়া পাড়ায় গুঞ্জন চলছে, প্রেম করছেন প্রিয়াঙ্কা চোপড়া । তার চেয়ে দশ বছরের ছোট নিক জোন্সের প্রেমে নাকি মজেছেন ৩৫ বছরের এই অভিনেত্রী।

পেশায় অভিনেতা-গায়ক নিকের সঙ্গে ইতিমধ্যে বিভিন্ন জাইগাতে ঘুরতেও দেখা গেছে তাদের। সম্প্রতি লস অ্যাঞ্জেলসের একটি স্টেডিয়ামে বেসবল খেলা দেখতে যান প্রিয়াঙ্কা-নিক। দু’জনের স্টেডিয়ামে ঢোকার মুহূর্তে ধরা পড়ে ভক্তের ক্যামেরায়।

পরে টুইটারে সেই ছবি দিতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। গুঞ্জন শুরু হয় দু’জনের সম্পর্ক নিয়ে। বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন নিক-প্রিয়াঙ্কা। সোশাল সাইটেও সেই ছবি দিয়েছেন নিক। যদিও একবছর আগেই দু’জনের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। কিন্তু কেউই মুখ না খোলায় তা ধামাচাপা পড়ে যায়। কিন্তু সম্প্রতি দু’জনের সম্পর্ক নিয়ে হলিউডে শুরু হয়েছে আলোচনা।

বলিউডের একটি সূত্র জানিয়েছে, এমনিতে প্রিয়াঙ্কা অনেক মানুষের সঙ্গে মেলামেশা করেন। কারও কারও সঙ্গে ডেটেও যান। কিন্তু শেষ পর্যন্ত কোনো সম্পর্কে জড়াননি। এখন নিকের সঙ্গে প্রিয়াঙ্কার প্রেমের গুঞ্জন কতটা সত্যি তা সময়ই বলে দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০