মার্কেন্টাইল ব্যাংকের ক্রেডিট রেটিং সম্পন্ন
প্রচ্ছদ » Uncategorized » মার্কেন্টাইল ব্যাংকের ক্রেডিট রেটিং সম্পন্ন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ঋণমান অবস্থান (ক্রেডিট রেটিং) নির্ণয় করা হয়েছে। এই রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
মার্কেন্টাইল ব্যাংকের ঋণমান সার্ভিল্যান্স ক্রেডিট রেটিং অনুসারে দীর্ঘমেয়াদে ‘এ-’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-৩’।
কোম্পানির ৩০ জুন, ২০১৭ সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করছে সিআরআইএসএল।








