৩ জুন ২ কোম্পানির লেনদেন চালু
প্রচ্ছদ » Uncategorized » ৩ জুন ২ কোম্পানির লেনদেন চালু
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার লেনদেন রেকর্ড ডেটের পর আগামী ৩ জুন, রোববার চালু হবে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- এবি ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড।
জানা গেছে, রেকর্ড ডেটের কারণে আজ ৩১ মে, কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ রয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ২৯ ও ৩০ মে কোম্পানিগুলো স্পট মার্কেটে শেয়ার লেনদেন করেছে।








