যশোরে পোস্ট বিপিও সামিট অনুষ্ঠিত

প্রচ্ছদ » Uncategorized » যশোরে পোস্ট বিপিও সামিট অনুষ্ঠিত

bpo-sammitপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : চলতি বছরের ১৫-১৬ এপ্রিল রাজধানী ঢাকায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সফলভাবে অনুষ্ঠিত বিপিও সামিট বাংলাদেশ ২০১৮। তারই ধারাবাহিকতায় ৩০ মে যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক অডিটোরিয়ামে দিনব্যাপী অনুষ্ঠিত হয় ‘পোস্ট বিপিও সামিট।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক আব্দুল আওয়াল। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বের সুফল হিসেবে বাংলাদেশের অর্থনীতি দ্রুত বিকাশ লাভ করেছে। আজ আমরা উন্নয়নশীল দেশের তালিকায় ঠাঁই পেয়েছি। সম্প্রতি জাতিসংঘ এর আনুষ্ঠানিক স্বীকৃতিও দিয়েছে।

তিনি আরও বলেন, আমাদের প্রযুক্তি খাতে এগিয়ে যেতে হবে। এজন্য সরকার বিভিন্ন পদক্ষপে গ্রহণ করেছে। তরুণদেরকে প্রযুক্তিতে শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তাহলেই দেশ এগিয়ে যাবে বলে জানান তিনি।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের মহাপরিচালক এ কে এম খায়রুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান, বিপিএম, পিপিএম (বার), পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম চাকলাদার, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের সিস্টেম ম্যানেজার (যুগ্ম সচিব) মো. মহসিনুল আলম (যুগ্ম-সচিব), পরিচালক রেজাউল মাকছুদ জাহেদী বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্য) সভাপতি ওয়াহিদ শরীফ প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে বাংলাদেশ বিপিও খাতে ৩০০ মিলিয়ন ডলার আয় করছে। এবং প্রায় ৪০ হাজার তরুণ-তরুণী এখন এই সেক্টরে কাজ করছে। এই ধারা অব্যাহত রাখতে পারলে ২০২১ সাল নাগাদ এই খাতে ১ লক্ষ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো।

সরকার ইন্টারনেটের দাম কমিয়েছে, অবকাঠামো গড়ে তোলার কাজ করেছে। ২০০৮ সালে যেখানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ২৪ লাখ, বর্তমানে সেই সংখ্যা ৮ কোটি ছাড়িয়ে গেছে। কেবল গ্রাহকের সংখ্যা বাড়ানোই নয়, ব্যবহারকারীদের জন্য ইন্টারনেট যেন নিরাপদ হয় সেজন্যও সরকার কাজ করে যাচ্ছে।

২০০৫ সালে যে ব্যান্ডউইথের দাম ছিলো ৭৫ হাজার টাকা, সরকার এখন তা ১ হাজার টাকার নিচে নামিয়ে আনতে সক্ষম হয়েছে। মোবাইল ফোন ইন্টারনেটে আমরা ফোরজি সেবা চালু করেছি; অচিরেই একে ফাইভজিতে উন্নীত করার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট আমাদের দেশের প্রযুক্তি খাতকে এগিয়ে নিতে সাহায্য করবে বলে জানান বক্তারা।

উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও আয়োজনে ছিলো, সম্ভাবনাময় কর্মক্ষেত্রের নতুন দিগন্ত : বিপিও; শীর্ষক সেমিনার। বক্তব্য রাখেন বাক্যের সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন, যুগ্ম সম্পাদক আমিনুল হক, এসইআইপি-বাক্যর প্রধান সমন্বয়ক মাহতাব হক, সংগীত শিল্পী ও ইউটিউবার ইমরান হোসেন। সেমিনার মডারেট করবেন আমরা টেকনোলজিসের কৌশলগত কর্মকর্তা সোলায়মান সুখন প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠিত স্থানীয় পর্যায়ে বিপিও সেক্টর সম্প্রসারণে কৌশল নির্ধারণ ও করণীয় বিষয়ক গোলটেবিলে স্থানীয় শিক্ষাবিদ, আইসিটি পেশাজীবী ও ব্যবসায়ী নেতারা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০