ডিএসইতে লেনদেনের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স

প্রচ্ছদ » Uncategorized » ডিএসইতে লেনদেনের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার লেনদেনের শীর্ষে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। লেনদেনে সেরা কোম্পানির তালিকার শীর্ষে থাকা কোম্পানিটি আজ ৩৮ কোটি ৪৮ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, কোম্পানিটি আজ ৩ হাজার ২১ বারে ৬১ লাখ ২২ হাজার ৫২০টি শেয়ার হাতবদল করেছে।

এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আজ কোম্পানিটির ৪ হাজার ২৪৮ বারে ৮৮ লাখ ২৩ হাজার ৩৮টি শেয়ার হাতবদল হয়। যার বাজার মূল্য ৩১ কোটি ৬০ লাখ ৮৯ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা সিটি ব্যাংক লিমিটেড ২ হাজার ১৬৩ বারে ৩০ কোটি ১৩ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে আইডিএলসির ২৬ কোটি ৮৫ লাখ ৭২ হাজার টাকা, ইফাদ অটোসের ২৩ কোটি ৮৪ লাখ ৫১ হাজার টাকা, ওয়ান ব্যাংকের ২১ কোটি ৬৮ লাখ ৫ হাজার টাকা, স্কয়ার ফার্মার ১৯ কোটি ১৬ লাখ ৮৪ হাজার টাকা, আইসিবির ১৫ কোটি ৩৮ লাখ ১৪ হাজার টাকা, ন্যাশনাল পলিমারের ১৫ কোটি ৩৬ লাখ ১৮ হাজার টাকা এবং একমি ল্যাবরেটরিজের ১৫ কোটি ১ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০