বেনাপোল স্থলবন্দরে আগুন নিয়ন্ত্রণে

প্রচ্ছদ » আর্ন্তজাতিক » বেনাপোল স্থলবন্দরে আগুন নিয়ন্ত্রণে

fireপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক:বেনাপোল স্থলবন্দরের টার্মিনাল শেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার ভোর রাত ৪টার দিকে এ আগুন লাগে।

সকাল ৭ টার পর এ আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করে বেনাপোল, ঝিকরগাছা ও যশোর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

টার্মিনাল শেডে ভারতীয় ট্রাক ও অনেক মোটরসাইকেল ছিল। আগুনে অনেক মালামাল পুড়ে গেছে।

জানা গেছে, কয়েকটি ট্রাকে এসিড ও ব্লিসিং পদার্থ ছিল। এসিডের ড্রামব্লাস্ট হয়ে একটি ট্রাকে পড়লে আগুনের সূত্রপাত হয়। শুক্র ও শনিবার ছুটি থাকায় বন্দর অভ্যন্তরে ভারতীয় পণ্য বোঝাই ট্রাক রেখে চালকরা নিজ নিজ বাড়িতে চলে যায়। এসব ট্রাকে তুলা, সুতা, মটর পার্টস ও কেমিকেল পণ্য ছিল।

আগুনে ভারতীয় পণ্য বোঝাই ১০/১২ টি ট্রাক ও বেশ কিছু মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে যায়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০