রোববার দর কমেছে শাহজালাল ইসলামী ব্যাংকের
প্রচ্ছদ » Uncategorized » রোববার দর কমেছে শাহজালাল ইসলামী ব্যাংকের
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : বোনাস লভ্যাংশ পরবর্তী মূল্য সমন্বয়ে দর কমেছে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের শেয়ারে। রোববার শেয়ারটির দর আগের দিনের চেয়ে প্রায় দশমিক ৮৭ শতাংশ কমেছে।
যদিও শাহজালাল ইসলামী ব্যাংক রোববার সাধারণ হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ছিল সবচেয়ে বেশি দর হারানো কোম্পানি। ডিএসইতে এদিন শেয়ারটির দর ২ টাকা ৭০ পয়সা বা ১০ দশমিক ৭১ শতাংশ কমেছে। তবে ১০ শতাংশ বোনাস লভ্যাংশ পরবর্তী মূল্য সমন্বয় হিসেব করলে কোম্পানির শেয়ার দরের উল্টো চিত্র পাওয়া যায়।
সর্বশেষ হিসাব বছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। আজ ছিল কোম্পানির রেকর্ড তারিখ পরবর্তী লেনদেন। রেকর্ড তারিখের আগে এই শেয়ারের ক্লোজিং মূল্য ছিল ২৫ টাকা ২০ পয়সা। বোনাস লভ্যাংশের কারণে সমন্বয় পরবর্তী মূল্য দাঁড়ায় ২২ টাকা ৯০ পয়সা। এর বিপরীতে রোববার ডিএসইতে শেয়ারটির ক্লোজিং মূল্য ছিল ২২ টাকা ৭০ পয়সা। এ হিসেবে শেয়ারটির দশমিক ২ পয়সা বা প্রায় ৮৭ শতাংশ কমেছে।








