সোনালী ব্যাংকের নতুন জিএম আলাউদ্দিন

প্রচ্ছদ » Uncategorized » সোনালী ব্যাংকের নতুন জিএম আলাউদ্দিন

bankপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : সোনালী ব্যাংকের নতুন জেনারেল ম্যানেজার (জিএম) হিসেবে পদোন্নতি পেয়েছেন মোহাম্মদ আলাউদ্দিন। রোববার ব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৫ বছরের ব্যাংকিং জীবনে মোহাম্মদ আলাউদ্দিন শাখা প্রধান হিসেবে চারটি শাখা- অগ্রণী বালিকা বিদ্যালয় শাখা, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম শাখা, রাজউক ভবন শাখা (এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার) ও বঙ্গভবন শাখা (এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার), ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে প্রিন্সিপাল অফিস, মতিঝিল ও স্থানীয় কার্যালয় এবং ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) হিসেবে জেনারেল ম্যানেজার’স অফিস, রাজশাহীতে দক্ষতা, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে অনার্স ও এমএ ডিগ্রি লাভ করেন। ১৯৮৩ সালে দেশের সর্ববৃহৎ বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংকে প্রবেশনারী অফিসার হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। সুদীর্ঘ ৩৫ বছরের কর্মক্ষেত্রে দৈনন্দিন দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছেন।

মোহাম্মদ আলাউদ্দিন আইবিবির একজন ডিপ্লোমেড অ্যাসোসিয়েট। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট সদস্য, বঙ্গবন্ধু পরিষদের সোনালী ব্যাংক লিমিটেড কেন্দ্রীয় কমিটি ঢাকার সভাপতি।তিনি পটুয়াখালী জেলার বাউফলে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬০ সালে জম্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি তিন সন্তানের জনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০