আগামী সংসদ নির্বাচনে সেনা মোতায়েন থাকবে : সিইসি
প্রচ্ছদ » Uncategorized » আগামী সংসদ নির্বাচনে সেনা মোতায়েন থাকবে : সিইসি
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সব দল নির্বাচনে না এলে ভালো নির্বাচন হবে না উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন থাকবে। আজ বুধবার সকালে বরিশালে ইভিএমের ব্যবহার বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠান শেষে এ কথা জানান তিনি।
সিইসি আরো বলেন, ইভিএম-এর ব্যবহার বাড়ানো গেলে ব্যালট বাক্স ছিনতাইয়ের মতো সব অনিয়ম বন্ধ করা সম্ভব হবে।
এর আগে গত ৮ এপ্রিল রাজধানীর সিরডাপ মিলনায়তনে ইলেকশন ওয়ার্কিং গ্রুপ আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েন করা উচিত।
বুধবার সাংবাদিকদেরকে প্রধান নির্বাচন কমিশনার বলেন, কিছু কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলোতে নির্বাচন কমিশনের কিছু করার নেই। যেমন, নির্বাচনকালীন সময়ে সরকারের কাঠামো কেমন হবে, সরকার কী নিরেপক্ষ থাকবে? এই বিষয়গুলো নির্বাচন কমিশনের বিষয় নয়।








