তৃতীয় দিনের মতো টপটেন গেইনার বিডি অটোকার্স
প্রচ্ছদ » Uncategorized » তৃতীয় দিনের মতো টপটেন গেইনার বিডি অটোকার্স
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার টানা তৃতীয় দিনের মতো টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে বিডি অটোকার্স লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ১৪ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৯৮ শতাংশ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, বুধবার শেয়ারটি সর্বশেষ ১৪ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ২৪৮ বারে ৩ লাখ ৩১ হাজার ৩৬০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ২ লাখ টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে আমান ফিড লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৫ টাকা বা ৯.৯৮ শতাংশ।
আজ কোম্পানিটি সর্বশেষ ৫৫ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি এক হাজার ১২৬ বারে ৮ লাখ এক হাজার ৬৯১টি শেয়ার লেনদেন করে।
তালিকার তৃতীয় স্থানে থাকা রূপালী ব্যাংকের ৩ টাকা ১০ পয়সা বা ৮.২৯ শতাংশ দর বেড়েছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- নর্দার্ণ জুট, দেশ গার্মেন্টস, আল-হাজ্ব টেক্সটাইল, লিবরা ইনফিউশন, রেউইক যজ্ঞেশ্বর, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স ও মেঘনা সিমেন্ট লিমিটেড।








