বিমা পলিসিতে দ্বৈতকর থাকছে না
প্রচ্ছদ » Uncategorized » বিমা পলিসিতে দ্বৈতকর থাকছে না
নিজস্ব প্রতিবেদক: প্রতিষ্ঠানগুলোর পলিসির ওপর প্রদেয় মূসক দ্বৈতকর অব্যাহতির প্রস্তাব করা হয়েছে। এর জন্য বিমা এজেন্ট কমিশনের ওপর প্রযোজ্য ১৫ শতাংশ ভ্যাট অব্যাহতি প্রদানের প্রস্তাব করা করা হয়েছে। ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই ভ্যাট অব্যাহতি সুবিধা প্রদানের প্রস্থাব করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে উত্থাপিত ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে এই প্রস্তাব করেন তিনি।
আবুল মাল আব্দুল মুহিত বলেন, বিমা প্রতিষ্ঠানগুলো ইন্সুরেন্স পলিসির ওপর ১৫ শতাংশ হারে মূসক প্রদান করে থাকে। এ পলিসির বিপরীতে প্রযোজ্য সেবা প্রদানের জন্য ১ জন বিমা এজেন্ট নিয়োজিত থাকেন। এ বিমা এজেন্টের কমিশন মোট পলিসি মূল্য থেকেই প্রদান করা হয়।
তাই সর্বমোট পলিসি মূল্য থেকে আগেই মূসক পরিশোধ করায় বিমা এজেন্ট কমিশন বাবদ প্রদেয় মূসক দ্বৈতকর হয়। এ দ্বৈতকর পরিহারের উদ্দেশ্যে বিমা এজেন্ট কমিশনের উপর প্রযোজ্য ১৫ শতাংশ ভ্যাট অব্যাহতি প্রদানের প্রস্তাব করছি।








