প্রস্তাবিত বাজেট শিল্প-ব্যবসাবান্ধব নয় : এফবিসিসিআই

প্রচ্ছদ » Uncategorized » প্রস্তাবিত বাজেট শিল্প-ব্যবসাবান্ধব নয় : এফবিসিসিআই

fbcci-20180607193323.নিজস্ব প্রতিবেদক: ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেছেন, প্রস্তাবিত ২০১৮-১৯ অর্থবছরের বাজেট শিল্প ও ব্যবসাবান্ধব নয়। প্রস্তাবিত বাজেট এ খাতকে চ্যালেঞ্জের মুখে ফেলবে।

বৃহস্পতিবার রাজধানীর ফেডারেশন ভবনে ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট পর্যালোচনা ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া এ মন্তব্য করেন সংগঠনটির সভাপতি। এ সময় উপস্থিত ছিলেন এফবিসিসিআইএর সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম, মুনতাকিম আশরাফ প্রমুখ।

শফিউল ইসলাম বলেন, বাজেটে এক লাখ ১২ হাজার ২৭৬ কেটি টাকার ঘাটতি দেখানো হয়েছে। ঘাটতি মেটাতে ব্যাংক খাত থেকে ৪২ হাজার ২৯ কোটি টাকা নেয়া হবে। সঞ্চয়পত্র থেকে নেয়া হবে ২৬ হাজার ১৯৭ কোটি টাকা। এতে ব্যাংক খাতে নেতিবাচক প্রভাব পরতে পারে।

এফবিসিসিআই সভাপতি বলেন, ব্যাংক নির্ভর বাজেট উৎপাদন খাতকে ক্ষতিগ্রস্ত করতে পারে। সম্পতি ব্যাংক খাতে সুদহার বৃদ্ধি পেয়েছে। বাজেটে ব্যাংক লোন নেয়ার ক্ষেত্রে সুদহার বাড়বে না, এটা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ব্যাংকে অস্থিরতার জন্য নিবিড় পর্যালোচনা দরকার।

শফিউল ইসলাম বলেন, আমরা বাজেটে ইনকাম ট্যাক্স সম্পন্ন প্রত্যাহারের দাবি জানিয়েছিলাম, সে বিষয়ে কিছু বলা হয়নি। এতে নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। বাজেটের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। যেন তড়িঘড়ি না করে শেষ তিন মাসে সব প্রকল্পে হাত দেয়া না হয়।

তিনি আরও বলেন, প্রস্তাবিত বাজেটে কিছু ভালো দিক আছে। বিদ্যুৎ, পরিবহন, অবকাঠামো খাতে বিশেষ নজর দেয়া হয়েছে। বিধবা ভাতা, শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে এজন্য সরকারকে ধন্যবাদ জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০