কর্পোরেট করে ছাড়ে আশার আলো দেখছে বিনিয়োগকারীরা

প্রচ্ছদ » Uncategorized » কর্পোরেট করে ছাড়ে আশার আলো দেখছে বিনিয়োগকারীরা

dhaka-stock-exchnage-20180607194300নিজস্ব প্রতিবেদক: আবুল মাল আবদুল মুহিত নতুন অর্থবছরের (২০১৮-১৯) বাজেটে ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের কর্পোরেট কর হার কমানোর প্রস্তাব করায় শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তারা বলছেন, দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির বড় অংশই ব্যাংক, বীমা ও আর্থিক খাতের। কর্পোরেট কর হার কমানোর কারণে এ খাতের প্রতিষ্ঠানগুলোর মুনাফায় কিছু হলেও ইতিবাচক প্রভাব পড়বে। ফলে সার্বিক শেয়ারবাজারেও ইতিবাচক পড়বে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটে বিনিয়োগকারীদের টানতে নতুন বছরের বাজেটে ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের কর্পোরেট কর কমানোর ঘোষণা দেন অর্থমন্ত্রী।

মুহিতের প্রস্তাব অনুযায়ী, ২০১৮-১৯ অর্থবছরে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের কর্পোরেট কর হার ৪০ শতাংশ থেকে কমিয়ে সাড়ে ৩৭ শতাংশ করা হবে। আর অতালিকাভুক্ত ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে সাড়ে ৪২ শতাংশ থেকে কমিয়ে ৪০ শতাংশ করা হবে। অর্থাৎ তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত উভয় শ্রেণির প্রতিষ্ঠানের কর্পোরেট কর হার আড়াই শতাংশ কমানো হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী জাগো নিউজকে বলেন, কর্পোরেট কর হার কমানো পুঁজিবাজারের জন্য একটি ভালো সংবাদ। বাজারে এর কিছুটা ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা আছে। তবে খুব বড় ধরনের প্রভাব পড়বে বলে আমার মনে হয় না। কারণ কর্পোরেট কর হার মাত্র আড়াই শতাংশ কমানো হয়েছে।

ডিএসই’র ব্রোকারেজ অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সভাপতি মোস্তাক আহমেদ সাদেক জাগো নিউজকে বলেন, অর্থমন্ত্রী যে বাজেট প্রস্তাব উপস্থান করেছেন তাতে শেয়ারের বাজারের জন্য খারাপ কিছু নেই। সুতরাং বাজেটের কারণে শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়বে না বলে আমরা আশা করছি।

তিনি বলেন, বাজেটে ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের কর্পোরেট কর হার কমানোর প্রস্তাব করা হয়েছে। এটা শেয়ারবাজারের জন্য ইতিবাচক। কারণ তালিকাভুক্ত কোম্পানির একটি বড় অংশ এই খাতের। কর্পোরেট কর হার কমানোর কারণে এ খাতের কোম্পানিগুলোর মুনাফায় ইতিবাচক প্রভাব পড়বে। যার সুফল পাবেন বিনিয়োগকারীরা।

তিনি আরও বলেন, শেয়ারবাজার নিয়ে আমাদের বেশি কিছু দাবি রয়েছে। আমাদের সেই দাবিগুলো বাজেটের পর মেনে নেয়া হবে বলে আমরা ইঙ্গিত পেয়েছি।

ব্যাংক, বীমা ও আর্থিক খাতের কর্পোরেট কর হার কমানো হলেও অন্য খাতগুলোর কর্পোরেট কর হার অপরিবর্তিত রাখা হয়েছে। এ বিষয়ে প্রস্তাবিত বাজেট বক্তব্যের অর্থমন্ত্রী বলেন, অনেকে বলে থাকেন আমাদের কর্পোরেট কর হার খুব বেশি। কথাটি ঠিক নয়। পাবলিকলি ট্রেডেড কোম্পানির (তালিকাভুক্ত) বিদ্যমান কর হার ২৫ শতাংশ, দক্ষিণ এশিয়ার অন্যান্য অনেক দেশের তুলনায় যা বেশ কম। এছাড়া, আমাদের কর হার বৈশ্বিক গড় হার (২৪ দশমিক ২৯ শতাংশ) এর সঙ্গে সঙ্গতিপূর্ণ।

তবে ব্যাংকিং খাতের কর হার কিছুটা বেশি হওয়ায় আমি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের করহার ২ দশমিক ৫ শতাংশ হ্রাস করার প্রস্তাব করছি। এতে এ খাত হতে রাজস্ব কিছুটা কমলেও বিনিয়োগকারীদের প্রতি ইতিবাচক বার্তা যাবে- বলেন মুহিত।

অন্যান্য কোম্পানি করহার অপরিবর্তিত রাখার কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, মোটামুটিভাবে বর্তমান সর্বোচ্চ করহার হবে বাস্তবে ৪০ শতাংশ এবং দ্বিতীয় হারটি হবে সাড়ে ৩৭ শতাংশ। একমাত্র তামাকজাত পণ্য প্রস্তুতকারী ও নন-পাবলিকলি ট্রেডেড মোবাইল ফোন অপারেটর কোম্পানিরা এর চেয়ে উচ্চহারে কর দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০