ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
প্রচ্ছদ » Uncategorized » ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
ময়মনসিংহ প্রতিনিধি : ঘর নির্মাণকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার চরভাবানীপুরে এ ঘটনা ঘটে।
কোতোয়ালী মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) খন্দকার শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার চরভবানীপুর গ্রামে পৈতৃক জমি নিয়ে সিরাজ আলীর দুই ছেলের মধ্যে বিরোধ ছিল। বৃহস্পতিবার দুপুরে বড় ছেলে আলী হোসেন (৩০) বসতভিটায় ছাপড়া ঘর নির্মাণ করতে চাইলে ছোট ভাই বিল্লাল হোসেন বাধা দেয়। এক পর্যায়ে বিল্লাল হোসেন সঙ্গে থাকা ছুরি দিয়ে আঘাত করলে আলী হোসেন মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সন্ধ্যায় তার মৃত্যু হয়।








