বিদায়ী সপ্তাহে গেইনারের শীর্ষে বিডি অটোকার্স
প্রচ্ছদ » Uncategorized » বিদায়ী সপ্তাহে গেইনারের শীর্ষে বিডি অটোকার্স
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেইনারের শীর্ষে উঠে এসেছে বিডি অটোকার্স লিমিটেড। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪৭ দশমিক ৩৬ শতাংশ।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৫ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ২৯ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লিবরা ইনফিউশন লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর বেড়েছে ৩৪ দশমিক ৩৬ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে এক কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ৮ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার।
তালিকার তৃতীয় স্থানে থাকা মুন্নু জুট স্ট্যাফলার্স লিমিটেডের শেয়ার দর বেড়েছে ২৭ দশমিক ৯ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে এক কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ৭ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইস্টার্ণ লুব্রিকেন্টস, আজিজ পাইপস, স্ট্যাইল ক্রাফট, অ্যাপেক্স স্পিনিং, দেশ গার্মেন্টস ও আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড।








