বিদায়ী সপ্তাহে লুজারের শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

প্রচ্ছদ » Uncategorized » বিদায়ী সপ্তাহে লুজারের শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

top-ten-looserপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। আলোচ্য সপ্তাহে ফান্ডটির দর কমেছে ১১.৭৬ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, গড়ে প্রতিদিন ফান্ডটির ১৮ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে ফান্ডটির মোট ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড। এ কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১১ দশমিক ১৫ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির প্রায় ১২ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৬৪ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড। এ কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১০ দশমিক ৪৮ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির প্রায় ৪ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ২১ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া লুজারে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ, শাহজালাল ইসলামী ব্যাংক, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড, প্রগতি ইন্স্যুরেন্স, কুইন সাউথ টেক্সটাইল মিলস ও প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০