ন্যাশনাল ব্যাংকের এজিএমের তারিখ পরিবর্তন
প্রচ্ছদ » Uncategorized » ন্যাশনাল ব্যাংকের এজিএমের তারিখ পরিবর্তন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ব্যাংকের বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, অনিবার্য কারণে কোম্পানির এজিএম আগামী ১১ জুনের পরিবর্তে ২৭ জুন অনুষ্ঠিত হবে। এছাড়া এজিএমের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।
উল্লেখ্য, ৩১ ডিসেম্বর, ২০১৭ সমাপ্ত হিসাব বছরে ন্যাশনাল ব্যাংক ১২ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।








